ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ১২:২৪ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


কেএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএমপি কর্মকর্তারা জানান, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম