ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিমগাছি নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৬:৫০ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার নদীভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।


পরিদর্শনকালে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এমপি নূরুল ইসলাম বুলবুল নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাঙনের স্থায়ী সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, নদীভাঙনের কারণে এলাকার মানুষের জানমাল ও বসতভিটার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় এমপি বুলবুল তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম