বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ময়মনসিংহ।
শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউস ব্যাটবল চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব ময়মনসিংহের সভাপতি অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) ড. মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সমন্বয়ক ও সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য, প্রাণ-প্রকৃতির গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শরীফ উদ্দিন, ক্লাবের সহ-সভাপতি প্রফেসর শামসুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন রানা, লায়ন্স মো. ওসমান গনি সুমন, মো. তাজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. কুদরতে এলাহী, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম. এ. জিন্নাহ, ইমতিয়াজ আহমেদ তানসেন, সাকিব আহমেদ এবং সৈয়দ আরমান হোসেন ইমনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ও সার্কিট হাউস চত্বর প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউস সংলগ্ন মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথিরা।
বক্তারা পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
