ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ১:০৮ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা শাখার সহ-সভাপতি আহসানুল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৬ জুন) রাত আড়াইটার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহসানুল মাহমুদ ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদ রনির ছেলে।


চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে আহসানুল মাহমুদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম