ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় ১৬টি চুরি, ডাকাতি ও হত্যা মামলার আসামি আটক

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন চুরি, ডাকাতি , চাঁদাবাজি ও হত্যা মামলার পলাতক আসামি জলিল বেপারী কে আটক করেছে হিজলা থানা পুলিশ।

শনিবার দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হিজলা থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি  হত্যা ও চাঁদাবাজি সহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৩ ওয়ারেন্টি রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ৫ চুরি মামলা,৭ টি ডাকাতি,৩ টি হত্যা মামলা,১ টি চাঁদাবাজি মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। হিজলা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম