ঢাকা, ৭ জুন ২০২৬, রবিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

 

‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি শুরু করেছে।

আজ বিকেলে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে স্মারক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সংগঠনের ‘সবুজায়ন’ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা, সমন্বয়ক বদরুল আলম নাঈম।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছে গাছে মাটির কলস স্থাপন এবং পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সমন্বয়ক ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, সদস্য কাওসার আহমেদ, ইমরান হোসেন, ইয়াসিন আহমেদ, আরিফুল ইসলাম, হাসিব আল মাহমুদ রাস্কি, সাব্বির হোসেন রিয়াদ, আরিফুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বদরুল আলম নাঈম বলেন, “পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও মেরু অঞ্চলের বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

জিসান আজাদ বলেন, “পরিবেশের বর্তমান সংকট অনেকাংশেই মানবসৃষ্ট। নির্বিচারে বন উজাড়ের কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। পরিবেশ রক্ষায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিসহ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯