ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(৩ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১১:৩৭ অপরাহ্ন

banglahour

 

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রবিবার (০৭ জুন) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, গতকাল শনিবার রাতে ধামরাই থানার নান্নার ও সোমভাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৬), রাসেল মিয়া (২৬), তারেক আজীজ (২৪), বাবুল মিয়া (৩০), সাগর হোসেন (২৭)। তারা সকলেই ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার দুইটি ইউনিয়িনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে
৫০০ গ্রাম গাজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম