বাগেরহাটের মোংলায় দুর্নীতি বিরোধী সচেতনতায় বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ জুন) দুপুরে বাগেরহাটের মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি দমন কমিশন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার ও মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ প্রমুখ ।
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের হৃদি রায়। দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় বিএন স্কুল এন্ড কলেজ। এছাড়া রচনা প্রতিযোগিতায় সেন্ট পলস স্কুলের প্রজ্ঞা নূর এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় উদ্দীপন গাইন প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, তারুণ্যের শক্তিই দুর্নীতি রুখতে পারে। তরুণ প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন, দুর্নীতি দমন চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা শ্রেয়। দুর্নীতি প্রতিরোধে তরুনদের সম্পৃক্ত করতে দুদক এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
