ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেপ্তার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ৯ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পরিমলকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


এর আগে রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

চিতলমারী থানার  ওসি (তদন্ত) রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম