ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক এর বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে

সারাদেশ | শামীম হাসান সীমান্ত। আশুলিয়া।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:২৭ অপরাহ্ন

banglahour


পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।


অভিযোগে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক বিগত সময়ে তার দায়িত্বরত ইউনিয়ন পরিষদ গুলো থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।তার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের প্রভাব দেখিয়ে সেবাগ্রহীতাদের সাথে খারাপ আচরণ করারও অভিযোগ রয়েছে।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মীর আব্দুল বারেক বিগত কর্মস্থলগুলোতে যোগদানের পর থেকে সরকারি কোন আইনকে তোয়াক্কা করে না। নিজের ইচ্ছামত অফিস করাসহ সকল কাজকর্ম করেন। সচিব আব্দুল বারেক  নিজের খেয়াল খুশি মতো কাজ করার কারনে হয়রানী ও সেবা বঞ্চিত হচ্ছে মানুষ।


এছাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু, ওয়ারিশ সনদ ইস্যু, গ্রাম আদালতের মামলার ফিসের আয় থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ধামসোনা ও ধামরাই থাকাকালীন।

এছাড়াও বিভিন্ন ভুয়া প্রকল্প তৈরি করে আত্মসাৎ করেছেন আরও প্রায় লক্ষ লক্ষ টাকা। যার কোন হিসাব নিকাশ এ পর্যন্ত তার বিগত কর্মস্থল পরিষদে দেয়নি । ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার কারনে ইউনিয়ন পরিষদের সকল সরকারি বরাদ্দ গোপন রেখে সে একক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

মামুন নামের একজন বলেন, আব্দুল বারেক তার কাছে কোনও কাজ নিয়ে গেলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন।গুরুত্ব দেন না।

তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা এবং ভিডাব্লিউবি, টিসিবির কার্ড দেয়ার কথা বলে একাধিক ভোক্তাদের কাছ থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ধামসোনা ইউনিয়নে থাকাকালীন সময়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,সচিব আব্দুল বারেক, আমাদের একটি কারখানার ট্যাক্স কমিয়ে দিতে ঘুষ দাবি করেন। তিনি ট্যাক্সের টাকার পার্সেন্ট কমানোর জন্য আলাদা লোক রেখেছেন। বিভিন্ন কারখানায় গিয়ে তারা কাজ করেন।

এর আগে ধামসোনা ইউনিয়ন পরিষদে থাকাকালীন তিনি সীমাহীন দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ডিসি অফিসে দূর্নীতির জন্য লিখিত দরখাস্ত জমা পড়ে। বিষয়টি ধামাচাপা দিতে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করেন।

ফরহাদ নামের একজন বলেন,আমি একটা কাজে পরিষদে গেলে সচিব সেই কাজ না করে বিভিন্ন তালবাহানা করেন। এক পর্যায়ে আমার কাছে বাড়তি ঘুষের টাকা দাবি করেন।

বিভিন্ন গার্মেন্টসের ট্যাক্সের পার্সেন্ট কমিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন অবৈধ অর্থ।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক একজন প্রশাসক বলেন,মীর আব্দুল বারেক ধামসোনা ইউনিয়নের সচিব থাকাকালীন লুটেপুটে খেয়েছেন।তিনি অনেক অর্থ আত্মসাৎ করেছেন।তিনি একজন দূর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন।

এ ব্যাপারে জানতে সচিব (প্রশাসনিক কর্মকর্তা)মীর আব্দুল বারেক এর ফোনে কল দিলে বলেন,আমার আগের যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম