ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন

banglahour


বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিল নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল হাসান। কাজ করার এক পর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সাথে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষনিক বিদ্যুপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সাকিব ও কামরুল। পরে ঘটনার খবর পেয়ে বান্দরবান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম