ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনবল সঙ্কটে রয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ দপ্তর, ৫৭টি মঞ্জুরীকৃত পদের মধ্যে নেই ২৯টি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৩৮ অপরাহ্ন

banglahour

জনবল সঙ্কটে রয়েছে চুয়াডাঙ্গা জেলাসহ ৪টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এ কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকান্ড। প্রাণি হাসপাতাল গুলোতে প্রাণি চিকিৎসা সেবা দিতে দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে। ৫৭টি মঞ্জুরীকৃত পদের মধ্যে নেই ২৯টি পদে জনবল। ২৮টি পদে জনবল নিয়ে চলছে চুয়াডাঙ্গা জেলাসহ ৪টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।


চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, জেলা ৪টি উপজেলায় জনবল সঙ্কট রয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরে ১৩টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ৪টি পদে কোনো জনবল নেই। শুন্য পদ গুলো হলো, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), ফডার গার্ড ও নিরাপত্তা প্রহরী।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদ রয়েছে ১১টি, জনবল শুন্য রয়েছে ৫টি পদে।

 

এসএএলও (সম্প্রসারণ) ৪ জনের স্হলে রয়েছে ১ জন, এসএএলও (প্রাণিস্বাস্হ্য) পদ ১টি ও অফিস সহায়কের ১টি পদ শুন্য রয়েছে।


আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১১টি, জনবল নেই ৭টি পদে। ভেটেরিনারি সার্জন ১ জন, এসএএলও (সম্প্রসারণ) ৪টি পদের মধ্যে রয়েছে ১ জন, এসএএলও (প্রাণিস্বাস্হ্য) ও (কৃত্রিম প্রজনন) এবং অফিস সহায়কের ১টি করে মোট ৩টি পদ শুন্য রয়েছে। 


দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১১টি। এর মধ্যে ৬টি পদ শুন্য রয়েছে। এসএএলও (সম্প্রসারণ) ৩ জন ও এসএএলও (প্রাণিস্বাস্হ্য) ১ জন ও এসএএলও (কৃত্রিম প্রজনন) ১ জন  এবং অফিস সহায়ক ১ জনের পদ শুন্য রয়েছে।
জীবননগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৭টি পদ শুন্য রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ১ জন, এসএএলও (সম্প্রসারণ) ৩ জন, এসএএলও (প্রাণিস্বাস্হ্য) ১ জন, ড্রেসার ১ জন ও অফিস সহায়ক ১ জনের পদ শুন্য রয়েছে।


চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিন বলেন, এ জেলায় ছোটবড় গরু, ছাগল ও ভেড়ার বেশ কিছু খামার রয়েছে। এ সকল খামারে পালন করা পশু গুলোর চিকিৎসা সেবা দিতে গিয়ে জনবল সঙ্কটের কারনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবুও স্বল্প জনবল নিয়ে আমরা যথাসাধ্য আমাদের কার্যক্রম  চালিয়ে যাচ্ছি। 
                

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯