শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান খুলনা ঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইশতেহার দেশব্যাপী বৃক্ষ রোপন করে আমাদের পরিবেশকে বাসযোগ্য করতে হবে বলে মন্তব্য করেছেন
খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি আজ দুপুরে খালিশপুর রোটারি স্কুলে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে একটি আবাসযোগ্য দেশ উপহার দেয়ার জন্য সবাইকে বৃক্ষরোপন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে হবে। সেজন্য তিনি সবাইকে পরিকল্পিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল সহ বিভিন্ন খাদ্য উপহার দিয়ে থাকে। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারমো: আবদুল্লাহ হারুন,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এডভোকেট এসএম শফিকুল আলম মনা,খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম, সহ খুলনার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
