ঢাকা, ১৪ জুন ২০২৬, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টুর সৌজন্য সাক্ষাৎ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৪:৪৬ অপরাহ্ন

banglahour

আসন্ন তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টু।


সম্প্রতি মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তন্তর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময়ে সাঈদ হোসেন মিন্টু তন্তর ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করে এলাকার অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


সাক্ষাৎ শেষে সাঈদ হোসেন মিন্টু গণমাধ্যমকে বলেন,
“জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার নির্বাচনী পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তন্তর ইউনিয়নের জনগণের উন্নয়নে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। আমার পিতা প্রয়াত সিদ্দিকুর রহমান বেপারী তন্তর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন—এ তথ্য জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন। তাঁর দোয়া ও শুভকামনা আমাকে আগামীর পথচলায় অনুপ্রাণিত করবে।”
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।


এদিকে তন্তর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাঈদ হোসেন মিন্টুর সমর্থকদের মতে, জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ তাঁর নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাঠপর্যায়ে তাঁর অবস্থান আরও সুসংহত করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯