ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারি ব্রজমোহন কলেজের ১৩৮তম বর্ষে পদার্পন

সারাদেশ | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(১ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৬:৫৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন বিদ্যাপিঠ হচ্ছে ব্রজমোহন কলেজ। সংক্ষেপে বি.এম. কলেজ নামে এটি পরিচিত। বাংলাদেশের দক্ষিনের জেলা বরিশাল শহরে এই কলেজ অবস্থিত।

বরিশালের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বাবু রমেশচন্দ্র দত্তের অনুরোধে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত ১৮৮৯ সালের ১৪ জুন তার বাবা ব্রজমোহন দত্তের নামে সত্য, প্রেম, পবিত্রতার মহান আদর্শে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন।

তখন বি.এম. কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন।

১৯৬৫ সালে ১লা জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে ২২টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে ২২টি বিষয়ে পাঠদান করা হয়।

১৯৭২ সালের ১৮ আগস্ট বি.এম. কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণা করা হয়।

১৯৮৯ সালের ১৪ জুন সরকারি ব্রজমোহন কলেজের শতবর্ষ পূর্ণ হয় এবং ১৯৯২ সালের ২৫, ২৬ ও ২৭ অক্টোবর কলেজের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়।

২০১৬ সালে বিজ্ঞান শাখা নিয়ে উচ্চমাধ্যমিক শ্রেণী পুনরায় চালু করা হয়।

কলেজে ছাত্রদের জন্য ৪টি ছাত্রাবাস এবং মেয়েদের জন্য ৩টি ছাত্রীনিবাস রয়েছে।

কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা ৪০,০০০।

এখানে প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, শহীদ মিনার, মুক্তমঞ্চ,৪টি বিজ্ঞান ভবন, ১টি বাণিজ্য ভবন, ৪টি কলা ভবন,১টি উচ্চ মাধ্যমিক ভবন, ১টি পরীক্ষা ভবন, বাকসু ভবন, অডিটোরিয়াম, কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি ২ টি মসজিদ ওভমন্দির এবং ২টি খেলার মাঠ রয়েছে।

কলেজের দুই প্রান্তে দুটি ও মাঝে ১ টি দিঘি বি.এম. কলেজের সৌন্দর্যকে করে তুলেছে মনোমুগ্ধকর।

বি.এম. কলেজ ক্যাম্পাসে ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, বাঁধন, রোভার স্কাউট, বিএনসিসি শাখাও রয়েছে।

এছাড়াও কলেজ প্রাঙ্গনে প্রথিতযশা কবি জীবনানন্দ দাসের নামে রয়েছে একটি ক্যাফে যেটি ক্যাফে জীবনানন্দ নামে পরিচিত।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯