সিলেটে হামের প্রকোপ কমছে না। নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন রোগী। বর্তমানে সিলেট অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৬০ জন শহীদ শামসুদ্দিনে ও ১০৮ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু হয়নি। তবে এর আগের তিন দিনে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ৬ মাসের নিচে। চিকিৎসকরা জানিয়েছেন- যারা মারা গেছেন তারা প্রান্তিক পর্যায়ের শিশু। মায়ের পুষ্টিহীনতাই এসব শিশু মৃত্যুর কারন বলে জানান তারা।
সিলেটে হাম উপসর্গ ও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ জন। এর মধ্যে চারজন আক্রান্ত হয়ে ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
