ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমবাগিচা কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্নঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু,কেরাণীগঞ্জ: ঢাকা।

(৪ মাস আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৬:৩৮ অপরাহ্ন

banglahour

কেরাণীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমবাগিচা কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এইচএসসি ও ডিগ্রি (পাস) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন ২০২৬, শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ওমর ফারুক এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা আফরোজ।


প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে তোমাদের এগিয়ে যেতে হবে।" তিনি ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, "নারীর ক্ষমতায়ন ও আধুনিক শিক্ষায়তন নিশ্চিত করতে এই কলেজটি অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা ছাত্রীদের জন্য একটি উপযুক্ত ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।"


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম