আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জমির নামজারি, খারিজ, জমাভাগসহ যেকোনো ভূমি-সেবা নিতে গিয়ে চরম হয়রানি ও ঘুষের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রম পরিচালনায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত পেশকার রইস।
অনুসন্ধানে উঠে আসে আশুলিয়া এসিল্যান্ড অফিসের ঘুষ বানিজ্যর ভয়ংকর সব তথ্য। এসিল্যান্ড অফিসের কর্মকর্তা রইস নিজেই বর্তমানে পরিচালনা করেন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে দিনভর ঘুষ বানিজ্যর অর্থ কয়েকটি হাত হয়ে সর্বশেষ সহকারী পেশকার রইস এর হাত দিয়ে চলে যায় সবার কাছে।টাকা ছাড়া সেবা মেলে না আশুলিয়ার পলাশবাড়ী এসিল্যান্ড অফিসে। এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরলেও ঘুষ না পেলে কোন কাজ করেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন,এসিল্যান্ড অফিস আগে ভালো সেবা দিলেও বর্তমানে টাকা ছাড়া কোন কাজ করেন না।অফিসের কর্মকর্তাদের সাথে যাদের ভালো পরিচয় তাদের কাজ আগে করেন।এছাড়াও যারা বেশি টাকা দেন তাদের কাজ বিশেষ গুরুত্বসহকারে করেন।
নাবিল নামের একজন বলেন,আমি একটা রিপোর্টের জন্য এসিল্যান্ড অফিসে গেলে পেশকার রইস আমার কাছে এক লাখ টাকা দাবি করে।আমি পরে আসবো বলে সেখান থেকে চলে আসি।
বর্তমানে আশুলিয়া এসিল্যান্ড অফিসের সব চেয়ে শক্তিশালী ব্যাক্তি পেসকার রইস।রইজ এসিল্যান্ডের কাছে ঘুষের টাকা ও ফাইল নিয়ে গেলে এসিল্যান্ড সাদিয়া আক্তার স্বাক্ষর করেন।রইজ দিন শেষে ঘুষ লেনদেনের টাকা অন্যদের ভাগ করে দেন।
সব চেয়ে বেশি ঘুষ লেনদেন হয় মিসকেস থেকে।মিসকেসে কয়েকটি টেবিল ঘুরার পর গ্রাহক হয়রানির শিকার হয়ে বাধ্য হয় ঘুষ দিতে।এছাড়াও খ তালিকাভুক্ত ফাইল থেকে বেশি ঘুষ লেনদেনে করেন।
সুমন নামের একজন বলেন, আমি একটা কাজের জন্য এসিল্যান্ড অফিসে গেলে কথা হয় একজন কর্মকর্তার সাথে তিনি আমার কাজটি করে দেওয়ার জন্য বসতে বলে এবং পরবর্তীতে এসিল্যান্ডের সাথে কথা হয়েছে বলে আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করে।আমি কিছু টাকা কম নিতে বললে সে বলে আমার কিছুই থাকবে না সব এসিল্যান্ড স্যার কে দিতে হবে।
এইভাবেই চলছে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়। এখানে ঘুষ দিলে সহজে সেবা মেলে ঘুষ ছাড়া কথা বলে না কেউ। এর আগেও কয়েকবার সংবাদ প্রচার হলে কিছুদিনের জন্য ঠিকমতো কাজ করলেও কয়েকদিন পরেই পাল্টে যায় আশুলিয়া এসিল্যান্ড অফিসের চিত্র।
সোহানুর রহমান বলেন,আমি দীর্ঘদিন ধরে আশুলিয়ার পলাশবাড়ী এসিল্যান্ড অফিসে ঘুরাফেরা করেও আমার কাজটা করতে না পেরে হতাশ। আমার কাজের জন্য সরাসরি ঘুষ দাবি করে অফিসের একজন কর্মকর্তা।
তিনি আরও বলেন, পেশকার রইস দীর্ঘদিন ধরে এই অফিসে কর্মরত থাকলেও তিনি সবসময় থাকেন ধরাছোঁয়ার বাইরে। সে একটু সহস সরলতার ভাব দেখিয়ে দিনের পর দিন করছে সব অপকর্ম।
জানা যায়, পেশকার রইস দীর্ঘদিন ধরে ধরে পলাশবাড়ী এসিল্যান্ড অফিসে কর্মরত রয়েছেন। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর থাকার কথা।তার রয়েছে সম্পদের পাহাড়। মিরপুর এলাকায় রয়েছে নিজস্ব ভবন। রাজবাড়ী জেলাতেও গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,আমাদের জমির খারিজ করে দিতে পেশকার রইস আমাদের থেকে ঘুষের টাকা নেন তার একজন বিশ্বস্ত লোকের মাধ্যমে টাকাটা অফিসের নিচ থেকে নেন।ঘুষের টাকা রইজ সরাসরি নেন না। তার লোকের মাধ্যমেই সংগ্রহ করেন।
পেশকার রইস মুঠোফোনে বলেন,আমি বিজি আছি পরে কথা বলবো বলে সংযোগ কেটে দেন।
এই বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তথ্য প্রমাণ থাকলে আমাকে দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
