ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত

জাতীয় |

(১ ঘন্টা আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ১০:০৫ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।

তিনি জানান, রোববার ২১ জুন কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট।

নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

প্রবাসী বাংলাদেশী স্থানীয় সূত্রে জানায়, দূর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯