সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দেশের উন্নয়নে তাদের অবদানের বিষয় তুলে ধরেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছান।
প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
