ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার রায়সা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৪:৫৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের রায়সা বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালের দিকে দর্শনা থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে।


স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য অবতরণ কেন্দ্রের একটি ভবনের সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।


কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপি'র সভাপতি  আব্দুর রশিদ বলেন,২৩ জুন কর্মকাণ্ড নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।  এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।


দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
পুলিশ ঘটনাটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
                       

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম