ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরের গোয়ালচামট এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক সমিতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে প্রধান সড়কে মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকতর্তার নিকট স্মারকরিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ফরিদপুর পৌর এলাকার গোয়ালচামট অঞ্চলে ব্রিজ, কালভার্ট ব্যক্তিগত স্বার্থে বন্ধ ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। পূর্বে এ এলাকার পানি ফরিদপুর টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের মধ্য দিয়ে কবিরপুর মাঠের দিকে প্রবাহিত হতো। কিন্তু কয়েক বছর পূর্বে টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে বাঁধ সৃষ্টি করে একটি পাথর ভাঙার কারখানা স্থাপনের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এর পরিণতিতে অল্প বৃষ্টিতেই গোয়ালচামটের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

সেখানে উল্লেখ করা হয়, বর্তমানে বছরের অধিকাংশ সময় কৃষিজমি পানির নিচে নিমজ্জিত থাকে। গত ৭-৮ বছর ধরে প্রায় ৫০০ একরের অধিক তিন ফসলী জমিতে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাড়িঘর, রান্নাঘর, গোয়ালঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অথচ অত্র এলাকার জনগণ নিয়মিত ভূমি উন্নয়ন কর ও অন্যান্য সরকারি রাজস্ব পরিশোধ করেও প্রত্যাশিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ,পানি প্রবাহের সকল প্রতিবন্ধকতা অপসারণ করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় খাল খননের ব্যবস্থা করা, টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে সৃষ্ট প্রতিবন্ধকতা তদন্তপূর্বক অপসারণ করা, ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অত্র অঞ্চলের জনগণের জন্য প্রাপ্য পৌরসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি জলিল মিয়া। উপস্থিত ছিলেন  কৃষক সমিতির অ্যাডভোকেট মানিক মজুমদার, আব্দুর রহমান লালটু , অজিত বিশ্বাস, অধ্যাপক নুর আব্দুল্লাহ সাঈদ দারা, আতিকুর রহমান, মাওলানা আমজাদ হোসেন সহ স্থানীয় শতাধিক বাসিন্দা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯