ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি প্রণোদনা পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা মিলনায়তনে এ কর্মসূচী উদ্বোধন করা হয়|
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা/পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, লেবুর চারা, মরিচ বীজ, গাছের চারা, শাক-সবজির বীজ, চারা ও সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়|
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
