ঢাকা, ১১ জুলাই ২০২৬, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ-কানাডা বিমান চলাচল খাতে সহযোগিতা জোরদারে আলোচনা

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ.ই. অজিত সিং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে বিমান চলাচল সক্ষমতা উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ, মহাকাশ ও এয়ারোস্পেস প্রযুক্তি এবং উভয় দেশের বিমান শিল্পের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।


কানাডার হাইকমিশনার দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি দেন।


বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি ও টেকসই বিমান চলাচল অংশীদারিত্ব গড়ে তুলতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯