ভৈরবে এশিয়া আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কামালিয়া কান্দা গ্রামের মৃত সাইজ উদ্দীনের পুত্র আনোয়ার হোসেন (৪০)। তবে ৯ পৃষ্ঠার লেখা চিরকুটে ১ নারীর সাথে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ মগর্গে পাঠিয়েছে ।
জানাযায়, আনোয়ার হোসেন একজন ব্যবসায়ী। সে ব্যবসার কাজে ভৈরবে এসে প্রায়ই এশিয়া আবাসিক হোটেলে থাকতো। গত ২/৩ আগে সে হোটেলে উঠেছে । কিন্তু বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হোটেলের লোকজন তার কক্ষ ভিতর থেকে দরজা লক করা অবস্থায় জানালা দিয়ে ভিতরে আনোয়ার হোসেনের মরদেহ সিলিং ফ্যানে ঝুলতে দেখে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত ( ওসি) লিমন বোস জানান,হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে । চিরকুটে ১ নারীর সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ এবং প্রেম ঘটিত কারনে ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
