ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এমপিদের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৩ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

banglahour

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২৬তম কার্যদিবসের বৈঠকের শুরুতেই সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।


অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ক প্রশ্নের উত্তর প্রদান করেন। এ সময় তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিভিন্ন খাতের অগ্রগতি সম্পর্কে সংসদকে অবহিত করেন।


পরে সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯