ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ বিতরণ

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন

banglahour

 

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে মোট ২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আবুল বশর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক কাউছার, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আরমান, মো. আসিফ, আবু বক্কর ও শামীম হোসাইন।

এ সময় সমিতির নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯