ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শরণখোলায় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার: পাশে কাঁদছিল দুই মাসের শিশু

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩০ অপরাহ্ন

banglahour

 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ বসতঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা কবির হাওলাদার ও তাঁর স্ত্রী হালিমা বেগম। ঘটনার সময় তাঁদের দুই মাস বয়সী শিশুসন্তানটি মরদেহের পাশেই কান্নারত অবস্থায় ছিল।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার রাজৈর গ্রামে কবিরের বাবা আব্দুল মজিদ হাওলাদারের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কবির ও হালিমার মধ্যে পারিবারিক কলহ চলছিল।

 

নিহতদের স্বজনদের ধারণা, এই বিরোধের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর কবির নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ, যেখানে লেখা রয়েছে—“এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

​নিহতদের স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাঁদের সাত বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় বড় সন্তানটি বাইরে থাকলেও দুই মাসের শিশুটি ঘরেই ছিল। বাবা-মায়ের নিথর দেহের পাশে অবুঝ শিশুটির কান্নার দৃশ্য দেখে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) রোকেয়া খানম জানান, নিহত হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটটির সত্যতা এবং এটি কার লেখা, তা খতিয়ে দেখা হচ্ছে।

​ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও আমরা সব ধরনের আলামত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯