ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রশাসনের আয়োজনে এ ফুটবল খেলায় জেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন|
আজ (শনিবার) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম.ইকবাল হোসেইন|
এসময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
প্রধান অতিথি বলেন, মাদক কেবল একটি অপরাধ নয়, এটি জাতির ভবিষ্যতের বিরুদ্ধে এক নীরব ষড়যন্ত্র| মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা গুরুত্বপুর্ণ|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
