ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিরোমণি বাজারের উন্নয়ন ও বহুতল কেডিএ মার্কেট নির্মাণের পরিকল্পনা; কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৯:৫১ অপরাহ্ন

banglahour


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, শিরোমণি বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বহুতল বিশিষ্ট 'কেডিএ মার্কেট' নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
​আজ ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় শিরোমণি বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শিরোমণি বাজারের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কে ডিএ ) এর চেয়ারম্যান  ১8 জুলাই বেলা সাড়ে ১১  টায় শিরোমনি বাজার উন্নয়ন এবং বহুতল ভবন কে ডিএ মার্কেট করার পরিকল্পনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে এক আলোচনা সভা শিরোমনি বাজার বণিক সমিতি কার্যালয় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হক.। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা.। 

বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন  ‌‌, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম  ‌‌, শিরোমণি বাজার বণিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান  ‌, বিশিষ্ট ব্যবসায়ী এবাদত হোসেন, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ্বাস ‌ থানা বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম আহমেদ,বণিক সমিতি নেতা মোঃ বরকত হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ মিরাজ হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।, 


​আলোচনা সভা শেষে কেডিএ চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা শিরোমণি বাজার এবং কেডিএ আবাসিক এলাকার বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। 


এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণের সাথে কথা বলেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।


আলোচনা সভা ও পরিদর্শনকালে শিরোমণি বাজার বণিক সমিতির সকল স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম