ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ সপ্তাহ আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪৫ পূর্বাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশির নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাজ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আতাহার বুলনপুরে মুনজুর অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশির (২০) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকার ব্যাংকার গোলাম রাব্বানীর ছেলে এবং আহত তাজ (১৮) পৌর এলাকার নিমতলা মহল্লার পলাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুরে আদর্শ গ্রুপের একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিশির ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী তাজ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং গুরুতর আহত তাজকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, দুর্ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯