ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর পরস্পরকে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে দুই মন্ত্রী উষ্ণ অভিবাদন বিনিময় করেন। এআরএফ বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ম্যানিলায় সমবেত হয়েছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে রেখে এই সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
