ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ম্যানিলায় ইইউ ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(১ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৮ অপরাহ্ন

banglahour

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর পার্শ্ব বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ, জাতিসংঘ সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া, বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখা এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং বাংলাদেশ-ইইউ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম