ঢাকা, ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তারও করতে হবে ----জামালপুরে নাহিদ ইসলাম এমপি

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৩ অপরাহ্ন

banglahour

যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না সেই সরকার দেশের কি পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ  নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। একজন যোগ্য অভিভাবক সুলভ ব্যক্তিকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে গণজাগরণ পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,  গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকার অবৈধ সরকার হবে।

সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতা-কর্মীসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯