ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাণিজ্য মেলা ঘিরে বাস ভাঙচুর-শ্রমিক পেটানো: প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৩ মাস আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৬:১৬ অপরাহ্ন

banglahour


কুড়িগ্রামে বাণিজ্য মেলা ঘিরে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি সিদরাত হোসেন সৌরভকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিদরাত হোসেন সৌরভ কুড়িগ্রাম জেলা শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে।
এ ঘটনায় সিদরাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মানিক মিয়া, ইদুল মিয়া, লাদেন মিয়া, রুবেল মিয়া, সাজু মিয়া, রুমান খান ও রুহানসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ইতোমধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অপরাধী যেই হোক বাকি আসামিদের খুঁজে বের করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।"

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে এর আগে শুক্রবার রাতে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। তাদের অভিযোগ, বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবক ‘মা নাদিয়া পরিবহন’ বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর এবং পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মেলা বন্ধের দাবি জানান শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম