ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশে আইএফআরসি প্রধানের বিদায়ী সাক্ষাৎ, সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা আজ সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির বিভিন্ন মানবিক কার্যক্রম ও অর্জনের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফলভাবে দায়িত্ব পালন শেষে মেয়াদ সম্পন্ন করায় বোকানেগ্রাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তার অবদানের প্রশংসা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসির দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির অব্যাহত সহায়তা এবং রোহিঙ্গা মানবিক সংকটে তাদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে, বিশেষ করে নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


সাক্ষাৎ শেষে শামা ওবায়েদ ইসলাম আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তার উত্তরসূরির নেতৃত্বে বাংলাদেশ ও আইএফআরসির মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯