অদ্য ২৬ জুলাই ২০২৬ (রবিবার), সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ), বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে, তিনি স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময়, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
