ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষাই জাতির সবচেয়ে বড় বিনিয়োগ, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে: ববি হাজ্জাজ

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সরকার তার সবই করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের গণিত ক্লাস নেন এবং বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।


ববি হাজ্জাজ বলেন, “প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”


তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯