ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় ৫৭ গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহায়তার চেক

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২ দিন আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:২৩ অপরাহ্ন

banglahour

 

পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ,  প্রতিবন্ধী ও গৃহহীন এবং প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৫৭ জন উপকার ভোগীর মাঝে নগদ অর্থ সহায়তার এ চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ইউএনও মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯