ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১,৬৩০টি ট্যাবলেট জব্দ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:৪৯ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগানে এ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলটি সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯