ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই যাবে: কিশোরগঞ্জে কৃষি ও মৎস্য মন্ত্রী আমিন উর রশিদ

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৮:৪৬ অপরাহ্ন

banglahour

জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণ যেখানে থাকবে, সেখানেই এই সরকার চলে যাবে। এটাই হলো এই সরকারের নতুনত্ব এবং এটাই হলো জনগনের ভোটে নির্বাচিত এই সরকারের ভিন্নতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আগামী ১৬ আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ জেলায় সফর উপলক্ষে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সবাই এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, বর্তমান সরকার মিঠা পানির মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশের যতগুলি হাওর আছে ইভেন সমুদ্র পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়াআশ্রম তৈরি করবে।

মতবিনিময় সভায় আগামী ১৬ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে বিভিন্ন আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ ।

সিংক: মোহাম্মদ আমিন উর রশিদ, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯