ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারাদেশ | তনুজা শারমিন তনু। স্টাফ রিপোর্টার। দিনাজপুর।

(২ মাস আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:১৫ অপরাহ্ন

banglahour

 

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর সদর-২ আসনের সংসদ সদস্য পিনাক চৌধুরী এবং দিনাজপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজোয়ানুল হক।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম