ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাইঃ প্রধান মন্ত্রী তারেক রহমান

জাতীয় | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০৮ অপরাহ্ন

banglahour

খুলনা জেলাধীন দাকোপ 
আমরা  একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাইঃ প্রধান মন্ত্রী তারেক রহমান। 
শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান খুলনা ঃ
খুলনা জেলাধীন দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নে "এসডিজি গ্রাম: পানখালী" এর  উদ্বোধন। 
দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধনের জন্য ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পানখালীকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষনা কালে একথা বলেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদসহ বিএনপির নেতাকর্মী ও দাকোপ উপজেলার স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, বলেন, আমরা  একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। যেখানে সবার জন্য স্বাস্থ্য, শিক্ষা, অধিকার এবং অর্থনৈতিক সুযোগ থাকবে। এসডিজি লক্ষ্য অর্জনে আমরা দেশের ০৩ টি উপজেলার ০৩ টি গ্রামকে মডেল ভিলেজ হিসাবে বেছে নিয়েছেন। পর্যাক্রমে এটা আরো বাড়ানোর আশা ব্যক্ত করেন ও ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে উল্লেখ করে তার বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য, খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের পৃথক তিনটি স্থানের গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুটি হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে গ্রহণ করা এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক ডিজিটাল সুবিধা সম্প্রসারণের মাধ্যমে গ্রামগুলোকে স্বয়ংসম্পূর্ণ ও মডেল হিসেবে গড়ে তোলা।

১নং পানখালী ইউনিয়নে "এসডিজি গ্রাম: পানখালী" এর  উদ্বোধন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম