ঢাকা, ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

জাতীয় | তাহিরুল ইসলাম। ডেস্ক রিপোর্ট।

(১ ঘন্টা আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ড. আবদুল্লাহ বিন জাফের আল আবিয়াহ আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠককালে সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ মানবিক সহায়তার জন্য সৌদি সরকারের ভূমিকাকে প্রশংসা করেন।


বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম