ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ শত পরিবারকে পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

banglahour


সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে রাঙ্গামাটি পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানী দয়াময়ী স্কুলে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শফিউল আযম শফি, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা, ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, সেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুবদল নেতা রবি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌর এলাকার সব ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়।

হঠাৎ পাওয়া খাদ্য সহায়তায় স্বস্তি প্রকাশ করেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খাদ্য সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। 
স্থানীয় সচেতন মহলের মতে, এই ধরনের সময়োপযোগী মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি পুনর্বাসনে নতুন আশার সঞ্চার করবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম