ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জাপানকে পাশে চান প্রধানমন্ত্রী

জাতীয় | নিউজ ডেস্ক:

(৩ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ১:৪১ অপরাহ্ন

banglahour

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অপার সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরে জাপানে ব্যবসায়ী নেতাদের বাংলাদেশের বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসায়িক পরিবেশের উন্নতি অব্যাহত রাখবে এবং ব্যবসার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যকার বাণিজ্যবৃদ্ধি, বিনিয়োগের ক্ষেত্র প্রসার, পুঁজির নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এ আয়োজন। জাপানের রাজধানী টোকিওতে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ এন্ড জাপান শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী সংগঠনের নেতারা দু'দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। সাক্ষরিত নয় ১১ টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পাশে চান জাপানকে। বাংলাদেশের উদার বাণিজ্য নীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ ব্যবস্থার সবচেয়ে উদার। বাংলাদেশে বিনিয়োগবান্ধব তুলে ধরে সরকারপ্রধান বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিসর বাড়াতে সর্বোচ্চ সুবিধা দিতে প্রস্তুত তার দেশ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশের উত্থান ও উন্নয়নের পথচলার কৌশল ও নীতি তুলে ধরেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯