ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১১:০৭ অপরাহ্ন

banglahour

ভৈরবে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায়  অজ্ঞাত নামা (১০) শিশুর  গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ- থানা পুলিশ । আজ রোববার  দুপুরে মেঘনা নদীর ডিপোঘাট এলাকায় মরদেহটি  নদীতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ- থানায় নিয়ে আসে। মরদেহটির শরীর পচে গলে যাওয়ায়  আঘাতের চিহ্ন আছে  কি না বোঝা যায়নি। তার পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। 


এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।  এটি হত্যা নাকি দূর্ঘটনায় মৃত্যু তা তদন্ত  করে  পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম