ঢাকা, ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশে উচ্চমানের গম সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং পুষ্টিকর খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি গম আমদানি চুক্তি কার্যকর রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন (Ambassador Christensen) যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত উচ্চমানের গমের একটি চালানকে স্বাগত জানান।
বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মনোনীত গম চাষিদের বাণিজ্যিক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন (USWA)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন মার্কিন গম ক্রয় করতে পারবে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বছরে যে পরিমাণ গম ব্যবহার করে তার মাত্র ১৩ শতাংশ দেশে উৎপাদিত হয়। ফলে দেশের চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরশীলতা রয়েছে। এই চুক্তির আওতায় আমদানি করা উচ্চ প্রোটিনসমৃদ্ধ গম দেশের মানুষের জন্য পুষ্টিকর খাদ্যশস্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।


অন্যদিকে, এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের গম চাষি ও কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও নতুন বাজার ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে এ চুক্তিকে দেখা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম