ফুলতলা বাজারের কাপড়ের দোকানের সেলসম্যান রাজু সিকদারকে আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যার বিচারের দাবিতে ২১ আগষ্ট জুম্মাবাদ ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ফুলতলা বাস স্ট্যান্ড চত্বরে খুলনা যশোর মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি রবিন বসু, ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান
টিটুর পরিচালনায় বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,ফুলতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান পারভেজ ভূঁইয়া, ফুলতলা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক বিপ্লব সরদার ফুলতলা বাজার বনিক করলাম সোসাইটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
