বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে ভাসমান এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
রোববার সকালে হিজলা উপজেলা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
সোস্যাল মিডিয়া ফেইসবুকের সূত্রের মাধ্যমে ঐ মেয়েটার পরিচয় সনাক্ত করা হয়েছে।জানা যায়, ওই নারীর ঠিকানা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বক্করপুর ইউনিয়নের রোজা আক্তার ১৪।
ভাসমান অবস্থায় উদ্ধার মেয়ের চাচা জানান বরিশাল থেকে ঢাকাগামী পারাবত ১৮ লঞ্চে যাত্রা করছিলেন। মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পড়ে যায়। পরে বিভিন্ন স্থানে তল্লাশি করে দুই দিন পর জানতে পারি হিজলা উপজেলায় পাওয়া গেছে।
হিজলা নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মেঘনা নদীতে লঞ্চ থেকে নারী পড়ে যাওয়া ও পরে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
